Headlines

২ আগস্ট কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস পরীক্ষা, প্রশাসনের প্রস্তুতি বৈঠকে নিরাপত্তা ও সমন্বয়ে জোর

আগরতলা, ৩১ জুলাই: আগামী ২ আগস্ট অনুষ্ঠিতব্য Combined Medical Services Examination, 2026 সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা শাসক ও জেলা সমাহর্তার কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে পরীক্ষা পরিচালনার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।বৈঠকে পরীক্ষাকেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক সমন্বয়, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, ডাক পরিষেবা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরীক্ষার্থীরা যাতে কোনও ধরনের সমস্যার সম্মুখীন না হন এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা সম্পন্ন করা যায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।সভায় জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, স্বাস্থ্য দপ্তর, আগরতলা পুর নিগম (AMC), ডাক বিভাগ, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (TSECL) এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।এছাড়া যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকা, পরীক্ষাকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় পরিষেবা সচল রাখা এবং সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় আগামী ২ আগস্টের Combined Medical Services Examination, 2026 শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *