Headlines

বিশ্রামগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

বিশ্রামগঞ্জ, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত আদিবাসী কলোনির ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম সন্তোষ দেববর্মা (৩৭)।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ওই যুবককে অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী দল।এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *