আগরতলা: স্বনির্ভরতা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আগরতলা পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এবং ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্টের সহযোগিতায় সোমবার ১০০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথসহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং দক্ষতার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। সেলাই মেশিন প্রাপকদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে বলেও আশা প্রকাশ করা হয়।অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এই উদ্যোগকে এলাকার বাসিন্দারা স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনমুখী কর্মসূচি চালিয়ে যাওয়ার দাবি জানান।
স্বনির্ভরতার পথে বড় উদ্যোগ, আগরতলার ৫ নম্বর ওয়ার্ডে ১০০টি সেলাই মেশিন বিতরণ
