আগরতলা: এলাকার পানীয় জল-সহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যার সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশনের সহকারী ইঞ্জিনিয়ার নির্মল কান্তি পালের কাছে স্মারকলিপি প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পূর্ব আগরতলা অঞ্চল কমিটি।সোমবার সংগঠনের প্রতিনিধিরা জল বোর্ডের দপ্তরে গিয়ে সহকারী ইঞ্জিনিয়ারের হাতে দাবি-সংবলিত স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে এলাকাবাসীর দীর্ঘদিনের পানীয় জল সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান, নিয়মিত জল সরবরাহ নিশ্চিত করা এবং পরিকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হয়।সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের মৌলিক পরিষেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথেও হাঁটার ইঙ্গিত দেন তাঁরা।স্মারকলিপি গ্রহণ করে সহকারী ইঞ্জিনিয়ার নির্মল কান্তি পাল বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
জল সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে স্মারকলিপি, সরব গণতান্ত্রিক নারী সমিতি
