Headlines

ধান রোপণে নেমে কৃষকদের পাশে কৃষিমন্ত্রী রতনলাল নাথ, উন্নত চাষপদ্ধতির বার্তা গজারিয়ায়

মোহনপুর, ৪ আগস্ট: অন্নদাতা কৃষকদের উৎসাহিত করতে মোহনপুর মহকুমার গজারিয়া গ্রামে ধান রোপণ কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার কৃষকরা।কৃষিমন্ত্রী নিজে ধানক্ষেতে নেমে কৃষকদের সঙ্গে ধান রোপণ করেন এবং উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উন্নত মানের বীজ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান চাষ করলে উৎপাদন বাড়বে, কৃষকদের আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।এদিন কৃষকদের উদ্দেশে রতনলাল নাথ বলেন, “মাটির গন্ধ, কাদা মাখা পা আর কৃষকের মুখের হাসিই আমাদের প্রকৃত শক্তি। দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি কৃষকরাই। তাঁদের পরিশ্রমকে সম্মান জানানো এবং সবসময় তাঁদের পাশে থাকা আমাদের দায়িত্ব।”কর্মসূচিতে কৃষি দপ্তরের পক্ষ থেকে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে কৃষকদের পরামর্শও দেওয়া হয়। সরকারের লক্ষ্য কৃষিকে আরও লাভজনক ও আধুনিক করে তোলা এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে গড়ে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *