Headlines

দিল্লিতে নায়কের সংবর্ধনা অস্মিতা দে-কে, উচ্ছ্বাসে ভাসলেন ত্রিপুরার স্বর্ণকন্যা

নয়াদিল্লি, ৪ আগস্ট: কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের পর রাজধানী দিল্লিতে পৌঁছাতেই উষ্ণ সংবর্ধনা ও ভালোবাসায় ভাসলেন ত্রিপুরার কৃতি ক্রীড়াবিদ অস্মিতা দে। সোমবার দিল্লি বিমানবন্দরে তাঁকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। ক্রীড়াপ্রেমী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন মহলের মানুষ ফুল, করতালি ও শুভেচ্ছায় তাঁকে বরণ করে নেন।অস্মিতার এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে উপস্থিত সকলেই তাঁর ভবিষ্যৎ জীবনের আরও বড় সাফল্য কামনা করেন। ত্রিপুরার এই স্বর্ণকন্যার অর্জন শুধু রাজ্যের নয়, গোটা দেশের গর্ব বলেও মন্তব্য করেন অনেকে।অস্মিতাকে ঘিরে দিল্লির এই উচ্ছ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, দেশের জন্য এমন গৌরব বয়ে আনা ক্রীড়াবিদদের প্রতি সর্বত্র একই রকম সম্মান ও ভালোবাসা জানানো উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *