Headlines

সোনামুড়ায় রাতের অভিযানে ৫.৫ লক্ষ টাকার নেশাজাতীয় ওষুধ উদ্ধার, তদন্তে পুলিশ

সোনামুড়া, ৫ আগস্ট: রাতভর মোবাইল ডিউটির সময় সোনামুড়া মহকুমার এনসি নগর সীমান্ত সড়ক ও ধনপুর ইটভাটা শিল্পাঞ্চল সংলগ্ন এলাকায় বড়সড় সাফল্য পেল পুলিশ। অভিযান চালিয়ে উদ্ধার ও জব্দ করা হয় ৪০ বোতল ESKUF কফ সিরাপ এবং মোট ৪,৯০০টি Tapentadol ট্যাবলেট।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া নেশাজাতীয় সামগ্রীগুলোর কোনো দাবিদার না থাকায় আইন অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলো অজ্ঞাত মালিকানাধীন (Unclaimed) হিসেবে জব্দ করা হয়েছে।জব্দ হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ৫০ হাজার টাকা। এই বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ কারা সেখানে ফেলে গিয়েছিল বা এর প্রকৃত মালিক কে—তা জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ।পুলিশের ধারণা, সীমান্ত এলাকাকে ব্যবহার করে অবৈধভাবে নেশাজাতীয় ওষুধ পাচারের উদ্দেশ্যেই এগুলো সেখানে মজুত বা ফেলে রাখা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *