আগরতলা, ৫ আগস্ট: মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও নিজেদের দাবিতে ফের রাস্তায় নামলেন STGT চাকরি প্রার্থীরা। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবিতে এদিনও তারা আন্দোলন চালিয়ে যান।পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে TRBT-র চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব আন্দোলনরত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, বিষয়টি নিয়ে বোর্ড আন্তরিকভাবে কাজ করছে। তিনি জানান, পুজোর আগেই সমস্যার সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।চেয়ারম্যান আরও বলেন, চাকরি প্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষা ও উদ্বেগের বিষয়টি বোর্ড গুরুত্ব সহকারে বিবেচনা করছে। নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।এদিকে, আন্দোলনরত প্রার্থীরা দ্রুত নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা ও সময়সীমা নির্ধারণের দাবি জানিয়েছেন। এখন TRBT-এর পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন শতাধিক চাকরি প্রার্থী।
মুখ্যমন্ত্রীর আশ্বাসেও থামেনি আন্দোলন, STGT চাকরি প্রার্থীদের আশ্বস্ত করলেন TRBT চেয়ারম্যান
