আগরতলা, ৫ আগস্ট: STGT পরীক্ষার ফল প্রকাশের চার মাস পেরিয়ে গেলেও এখনও ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এই পরিস্থিতিতে বুধবার তারা TRBT-র চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়ে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন এবং মেধাতালিকা প্রকাশের দাবি জানান।চাকরি প্রার্থীদের অভিযোগ, ফল প্রকাশের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভেরিফিকেশন কবে শুরু হবে বা কবে শেষ হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। এতে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে শতাধিক পরীক্ষার্থীর।ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা জানান, ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে অতিসত্বর মেধাতালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার একটি নির্দিষ্ট সময়সূচি প্রকাশেরও দাবি জানান তারা।প্রার্থীদের বক্তব্য, দীর্ঘসূত্রিতা অব্যাহত থাকলে তাদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে। তাই প্রশাসন ও TRBT দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলেই তারা আশা প্রকাশ করেছেন।
চার মাসেও শুরু হয়নি ভেরিফিকেশন, মেধাতালিকা প্রকাশের দাবিতে TRBT-তে ডেপুটেশন STGT উত্তীর্ণদের
