Headlines

স্বামীর পরিবারকে নির্যাতনের অভিযোগ, ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী! গণপিটুনিতে চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ৫ আগস্ট: দীর্ঘদিন ধরে স্বামীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের ওপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বিশালগড় থানার অধীন ভূঁইয়ার মাথা এলাকায়। অভিযোগের জেরে স্থানীয় মহিলাদের একাংশ অভিযুক্ত এক গৃহবধূকে মারধর করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত গৃহবধূ ঝোটন দাস দীর্ঘদিন ধরে স্বামী, শ্বশুর ও শাশুড়ির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও প্রায়শই অশান্তি এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব ঘটনায় দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল স্থানীয়দের মধ্যে।বুধবার সেই ক্ষোভ বিস্ফোরিত হয়। অভিযোগ, এলাকার একদল মহিলা একজোট হয়ে অভিযুক্ত গৃহবধূকে মারধর করেন। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযোগগুলোর সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *