Headlines

কসবেশ্বরী সামাজিক সংস্থার চক্ষু শিবিরে বিধায়িকা অন্তরা সরকার দেব, কমলাসাগরে শুরু রাজনৈতিক জল্পনা

কমলাসাগর, ৫ আগস্ট: কমলাসাগর বিধানসভা এলাকার মধুপুর বাজারে কসবেশ্বরী সামাজিক সংস্থার উদ্যোগে একটি বিনামূল্যের চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে এলাকার বহু মানুষ চোখের পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন কসবেশ্বরী সামাজিক সংস্থার সভাপতি তথা প্রাক্তন মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী, সমাজসেবী পার্থ সরকার, বিশ্বজিৎ সাহা, মানিক লস্কর-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।সংস্থার পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, আর্থিক সহায়তা, চিকিৎসা সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের অংশ হিসেবেই এই চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে বক্তারা সংস্থার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।এদিকে, অনুষ্ঠানে বিধায়িকা অন্তরা সরকার দেবের উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, অতীতে সমালোচিত এই সামাজিক সংস্থার অনুষ্ঠানে বিধায়িকার যোগদান রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ। তবে এই বিষয়ে বিধায়িকার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *