Headlines

ডিজিপির রহস্যমৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি মানিক সরকারের, সিটু রাজ্য কার্যালয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ আগস্ট: আগরতলায় সিটু রাজ্য কার্যালয়ে ত্রিপুরা ক্ষৌরকর্মী ইউনিয়নের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ সংগঠনের রাজ্য নেতৃত্ব ও অন্যান্য অতিথিরা।অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের ডিজিপির রহস্যজনক মৃত্যু প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান মানিক সরকার। তিনি বলেন, ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। তাই প্রকৃত সত্য উদঘাটনের স্বার্থে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া প্রয়োজন।প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এমন গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। তাঁর বক্তব্য, ঘটনার প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত তথ্য জনসমক্ষে প্রকাশ করা উচিত, যাতে মানুষের আস্থা বজায় থাকে এবং সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটে।তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই কারণে দ্রুত নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। বক্তব্যের এক পর্যায়ে বামফ্রন্ট সরকারের আমলের প্রশাসনিক দৃষ্টান্তও তুলে ধরেন মানিক সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *