Headlines

স্মার্ট ক্লাসরুমেই বিপদের আশঙ্কা! বীর বিক্রম ইনস্টিটিউশনের ছাদ থেকে খসে পড়ছে প্লাস্টার

নিজস্ব সংবাদদাতা: ধর্মনগরের ঐতিহ্যবাহী বীর বিক্রম ইনস্টিটিউশন-এর স্মার্ট ক্লাসরুম ভবনের বেহাল অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েক বছর আগে নির্মিত ভবনের একাধিক শ্রেণিকক্ষের ছাদ থেকে প্লাস্টার খসে পড়ার অভিযোগ উঠেছে।অভিযোগ, ভবনের বিভিন্ন কক্ষে ছাদের প্লাস্টার খসে পড়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ক্লাস চলাকালীন যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।স্থানীয়দের দাবি, তুলনামূলক নতুন ভবনে এমন সমস্যা নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলছে। দ্রুত ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।এদিকে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও এলাকাবাসী। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত সংস্কার কাজ শুরু করার দাবি জোরালো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *