Headlines

কৈলাসহরে যুব মোর্চা নেতা আটক, সঙ্গে বাংলাদেশি যুবক! বিএসএফের হাতে ধরা

কৈলাসহর, ৮ আগস্ট: কৈলাসহর মনু ল্যান্ড কাস্টমস এলাকায় এক যুব মোর্চা নেতার সঙ্গে এক বাংলাদেশি যুবককে আটক করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিএসএফ দুজনকে আটক করে কৈলাসহর পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে।প্রাথমিকভাবে জানা গেছে, মনু ল্যান্ড কাস্টমস সংলগ্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিএসএফের জওয়ানরা দুজনকে আটক করে। তাঁদের মধ্যে একজন স্থানীয় যুব মোর্চার নেতা বলে জানা গেছে। অপরজন বাংলাদেশের নাগরিক বলে দাবি করা হয়েছে।আটকের পর দুজনকেই কৈলাসহর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁদের পরিচয়, কীভাবে তারা ওই এলাকায় একসঙ্গে ছিলেন এবং ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *