Headlines

এক বছর ধরে নিভে ট্রাফিক সিগন্যাল! পানিসাগরে যানজটের আশঙ্কা, বেহাল পুলিশ বুথও

পানিসাগর, ৮ আগস্ট: প্রায় এক বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে পানিসাগর ট্রাফিক পয়েন্টের ট্রাফিক সিগন্যাল লাইট। দীর্ঘদিন ধরে সিগন্যাল ব্যবস্থা অচল থাকায় যান চলাচল নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হচ্ছে। পাশাপাশি রাস্তা পারাপারের সময় পথচারীদেরও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই ট্রাফিক পয়েন্টে দীর্ঘদিন ধরে সিগন্যাল বিকল থাকলেও তা মেরামতের জন্য কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ব্যস্ত সময়ে যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।শুধু ট্রাফিক সিগন্যাল নয়, ওই পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীদের দাঁড়ানোর স্থানটিও বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশকর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। তাঁদের নিরাপত্তার বিষয়টিও নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।স্থানীয়দের দাবি, দ্রুত ট্রাফিক সিগন্যালটি মেরামত করে পুনরায় চালু করার পাশাপাশি ট্রাফিক পুলিশকর্মীদের দাঁড়ানোর স্থানটিও সংস্কার করা হোক।পানিসাগরের গুরুত্বপূর্ণ এই ট্রাফিক পয়েন্টে দ্রুত স্বাভাবিক ব্যবস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *