আগরতলা, ৮ আগস্ট: শহরের গুরুত্বপূর্ণ প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস চৌমুহনী পর্যন্ত অভিযান চালাল আগরতলা পুর নিগম। শহরের রাস্তা ও ফুটপাতের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং পথচারীদের চলাচল আরও সহজ করতে এই অভিযান বলে জানা গেছে।অভিযান চলাকালীন রাস্তার পাশে থাকা বিভিন্ন সামগ্রী ও দখলদারির বিষয় খতিয়ে দেখা হয়। ফুটপাত ও সড়কের অংশ যাতে অবৈধভাবে দখল হয়ে না থাকে, সেদিকেও নজর দেওয়া হয়।পুর নিগমের এই অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকায় কিছু সময়ের জন্য তৎপরতা বাড়ে। শহরের যান চলাচল ও পথচারীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।স্থানীয়দের একাংশ পুর নিগমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, শুধু অভিযান নয়, নিয়মিত নজরদারির মাধ্যমে শহরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখা জরুরি।
প্যারাডাইস থেকে পোস্ট অফিস চৌমুহনী, পুর নিগমের অভিযান ঘিরে তৎপরতা
