বিশালগড়, ৮ আগস্ট: আচমকাই বিশালগড় বাইপাস এলাকায় পরিদর্শনে গেলেন আইজি আইনশৃঙ্খলা। তাঁর আকস্মিক পরিদর্শনকে ঘিরে পুলিশ মহলে তৎপরতা দেখা যায়।পরিদর্শনের সময় তিনি এলাকার নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন বলে জানা গেছে। পাশাপাশি দায়িত্বে থাকা পুলিশকর্মীদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।বিশালগড় বাইপাস এলাকার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় কোথাও ঘাটতি রয়েছে কি না, সেদিকেও নজর দেন আইজি আইনশৃঙ্খলা।তবে তাঁর এই আকস্মিক পরিদর্শনের নির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। আইজি’র পরিদর্শনের পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আচমকা বিশালগড় বাইপাসে আইজি আইনশৃঙ্খলা, পুলিশের তৎপরতায় চর্চা
