আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার করল জিআরপিএস। ঘটনায় হাচিবুল হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।জানা গেছে, আগরতলা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন পার্কিং এলাকায় অভিযান চালানোর সময় যুবকের কাছ থেকে একটি আকাশি রঙের ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করতেই তার ভিতর থেকে ১২.৪৬৫ কেজি গাঁজা পাওয়া যায়।উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানা গেছে।ঘটনার পর হাচিবুল হোসেনকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা গ্রহণ করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা ও অন্যান্য সামগ্রী জব্দ করেছে পুলিশ।গাঁজাগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে জিআরপিএস।
আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার
