Headlines

রাহুলের ‘ছাত্রদের গুঞ্জন’ সম্প্রচার ঘিরে উত্তেজনা, সিটি সেন্টারে কড়া নিরাপত্তা

আগরতলা, ৮ আগস্ট: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রদের গুঞ্জন’ কর্মসূচির বক্তব্য LED স্ক্রিনের মাধ্যমে আগরতলা সিটি সেন্টারের সামনে সম্প্রচারের উদ্যোগকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে LED স্ক্রিনের মাধ্যমে রাহুল গান্ধীর ছাত্রদের সঙ্গে মতবিনিময় ও বক্তব্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার ব্যবস্থা করা হয়।এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে সিটি সেন্টার সংলগ্ন এলাকায় পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার কারণে পুরো এলাকায় কড়া নজরদারি রাখা হয়েছে বলে জানা গেছে।রাহুল গান্ধীর কর্মসূচিতে পরীক্ষা ব্যবস্থার অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ও চাকরির সমস্যা নিয়ে বক্তব্য ও ছাত্রদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।LED স্ক্রিনে সেই বক্তব্য সম্প্রচারকে কেন্দ্র করে আগরতলায় রাজনৈতিক উত্তেজনার আবহ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিও বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *