শ্মশানের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ নিয়ে গুরুতর অভিযোগ উঠল বিশ্রামগঞ্জে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শ্মশানের কাজে ব্যবহারের জন্য বরাদ্দ অর্থের অপব্যবহার করে এক নেতার বাড়িতে বিল্ডিং নির্মাণ করা হয়েছে।অভিযোগ ঘিরে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। বিশ্রামগঞ্জবাসীর দাবি, শ্মশানের উন্নয়নের টাকা কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছ তদন্ত করা হোক।স্থানীয়দের আরও অভিযোগ, শ্মশানের মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পের অর্থ যদি অন্যত্র ব্যবহার হয়ে থাকে, তাহলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নেতার বক্তব্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
শ্মশানের টাকায় নেতার বাড়িতে বিল্ডিং! বিস্ফোরক অভিযোগ বিশ্রামগঞ্জবাসীর
