রবিবার চড়িলামের কালিটিলা এলাকায় এক ব্যক্তির তাণ্ডবকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ওই ব্যক্তি আচমকাই এলাকার একাধিক বাড়িতে গিয়ে তাণ্ডব চালাতে শুরু করেন। আতঙ্কে কয়েকজন বাসিন্দা নিরাপদ স্থানে সরে যান।পরিস্থিতি বেগতিক দেখে এলাকার কয়েকজন যুবক এগিয়ে এসে ওই ব্যক্তিকে আটক করেন। পরে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।স্থানীয়দের দাবি, অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় ওই ব্যক্তি এমন আচরণ করেছেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি নিজের নামও সঠিকভাবে বলতে পারেননি বলে জানা গেছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
চড়িলামের কালিটিলায় যুবকের তাণ্ডবে আতঙ্ক, বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ; আটক ১
