স্মার্ট মিটার এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মহাকরণে সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।সাংবাদিক সম্মেলনে স্মার্ট মিটার চালু, বিদ্যুৎ বিলের হিসাব এবং গ্রাহকদের বিভিন্ন অভিযোগ ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী। সম্প্রতি স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ দেখা দেওয়ার প্রেক্ষাপটে মন্ত্রীর এই সাংবাদিক সম্মেলন তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্ন ও বিভ্রান্তি দূর করার পাশাপাশি বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়গুলি স্পষ্ট করতেই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন বলে জানা গেছে।
⚡ স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে মহাকরণে রতন লাল নাথের সাংবাদিক সম্মেলন
