‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হলো বিশেষ তিরঙ্গা র্যালি। জাতীয় পতাকা হাতে র্যালিতে অংশ নেন পুলিশকর্মীরা। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠকসহ পুলিশের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।র্যালির মাধ্যমে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের বার্তা তুলে ধরা হয়। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেশাত্মবোধের আবহ তৈরি হয়।
তিরঙ্গায় রঙিন পশ্চিম জেলা, পুলিশের র্যালিতে দেশপ্রেমের বার্তা
