Headlines

স্বাধীনতার আবহে রক্তদানের বার্তা, শান্তিরবাজারে মহতী উদ্যোগ

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশপ্রেমের পাশাপাশি মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে শান্তিরবাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হলো এক মহতী রক্তদান শিবির। শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রক্তদান করেন।‘রক্তদান মানবতার শ্রেষ্ঠ দান, বাঁচুক একটি মূল্যবান প্রাণ’—এই বার্তাকে সামনে রেখে আয়োজিত শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকেও রক্তদানে উৎসাহিত করা হয়। শান্তিরবাজার মহকুমা শাসক তরুণ কান্তি সরকারের আহ্বানে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব ও যুবসমাজকেও ভবিষ্যতে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।স্বাধীনতা দিবসের আবহে প্রশাসনের এই মানবিক উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তাঁদের মতে, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে এমন জনকল্যাণমূলক কর্মসূচি নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা বহন করে। আগামী দিনেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদী শান্তিরবাজারবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *