Headlines

অস্মিতাকে বরণে বিমানবন্দরে উচ্ছ্বাস

ত্রিপুরার গর্ব অস্মিতাকে বরণ করে নিতে বিমানবন্দরে দেখা গেল উচ্ছ্বাসের আবহ। প্রিয় ক্রীড়াবিদকে স্বাগত জানাতে বিমানবন্দর চত্বরে জড়ো হন তাঁর পরিবার, শুভাকাঙ্ক্ষী ও ক্রীড়াপ্রেমীরা।অস্মিতা বিমানবন্দরে পৌঁছাতেই তাঁকে ঘিরে শুরু হয় উচ্ছ্বাস ও শুভেচ্ছা বিনিময়। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তাঁকে অভিনন্দন জানান উপস্থিতরা।অস্মিতার সাফল্যে গর্বিত রাজ্যবাসী। তাঁর এই সাফল্য আগামী প্রজন্মের ক্রীড়াবিদদেরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন শুভাকাঙ্ক্ষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *