সিএনজি, টিএনজি, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধের দাবিতে এবং বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস।বুধবার সংগঠনের উদ্যোগে বিভিন্ন দাবিকে সামনে রেখে মিছিল ও গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে আশা কর্মী, মিড-ডে মিল কর্মী এবং ডিডিটি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানানো হয়।পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের নিয়মিতকরণের দাবিও তুলে ধরা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লেও শ্রমজীবী মানুষের আয় সেই অনুপাতে বাড়ছে না। ফলে সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কর্মসংস্থানের নিশ্চয়তা এবং শ্রমিকদের নিয়মিতকরণ-সহ একাধিক দাবি দ্রুত কার্যকর করার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়।দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
দ্রব্যমূল্য ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মিছিল, গণঅবস্থান
