Headlines

ছাত্রী অপহরণ-ধর্ষণের অভিযোগ, গ্রেফতারের দাবিতে পূর্ব মহিলা থানার সামনে বিক্ষোভ

কলেজ টিলা এলাকা থেকে এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি—এই অভিযোগে পূর্ব মহিলা থানার সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হল বাম নারী সংগঠন, যুব সংগঠন ও ছাত্র সংগঠনের কর্মীরা।বিক্ষোভকারীদের অভিযোগ, গুরুতর অভিযোগ ওঠার পরও অভিযুক্তরা এখনও পুলিশের নাগালের বাইরে রয়েছে। দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তাঁরা।এদিন পূর্ব মহিলা থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাম যুব নেতা সন্দীপন দেব। তিনি ঘটনার দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।বিক্ষোভকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, ছাত্রীটির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অভিযুক্তদের গ্রেফতার না হওয়া পর্যন্ত এই ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *