Headlines

DNA ক্লাবের পরিধি বাড়ল, প্রজ্ঞা ভবনে একদিনের কর্মশালা

আগরতলা: ত্রিপুরা বায়োটেকনোলজি উদ্যোগে বুধবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল একদিনের কর্মশালা। রাজ্যে DNA ক্লাবের সংখ্যা আরও বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও বায়োটেকনোলজি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, ত্রিপুরা বায়োটেকনোলজির চেয়ারম্যান চৈতন্য মূর্তি-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এর আগে রাজ্যে মোট ২২২টি DNA ক্লাব ছিল। বুধবার আরও ৫০টি নতুন ক্লাব যুক্ত হওয়ায় বর্তমানে রাজ্যে DNA ক্লাবের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭২টি।কর্মশালায় DNA, জৈবপ্রযুক্তি এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। নতুন প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও গবেষণার আগ্রহ বাড়াতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *