কল্যাণপুরের মাইজভাণ্ডারে ২০০৩ সালের ভয়াবহ হত্যাকাণ্ডের ২১তম বর্ষপূর্তি পালিত হলো। তৎকালীন উগ্রপন্থী গোষ্ঠী ATTF-এর নির্বিচার গুলিবর্ষণে প্রাণ হারিয়েছিলেন ১৫ জন নিরীহ নর-নারী। সেই রক্তাক্ত দিনের স্মরণে আজ মাইজভাণ্ডার শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সোমেন গোপ, মণ্ডল সভাপতি এবং শক্তিকেন্দ্র প্রমুখ বাবুল দেবনাথ। উপস্থিত ছিলেন শহীদ পরিবারের স্বজনরাও।শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের সময় নেমে আসে আবেগঘন পরিবেশ। ২১ বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর সেই যন্ত্রণা ও রক্তাক্ত স্মৃতি আজও মাইজভাণ্ডারবাসীর হৃদয়ে গভীরভাবে অমলিন।
মাইজভাণ্ডারের রক্তাক্ত স্মৃতি, ২১ বছর পরও অমলিন
