Headlines

স্বাধীনতার আবেগে শান্তিরবাজারে বিশাল তিরঙ্গা বাইক র‍্যালি

৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তিরবাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তিরবাজার মহকুমা প্রশাসন, বোকাফা ব্লক ও শান্তিরবাজার পুরপরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই র‍্যালির সূচনা হয় বোকাফা ব্লক প্রাঙ্গণ থেকে।র‍্যালির উদ্বোধন করেন শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং ও মহকুমাশাসক তরুণকান্তি সরকার। জাতীয় পতাকা হাতে বাইক নিয়ে র‍্যালিটি শান্তিরবাজার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমাশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও মনোজ পাল, পুরপরিষদের চেয়ারম্যান সত্যব্রত সাহা, সমাজসেবী দেবাশীষ ভৌমিকসহ অন্যান্যরা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিরঙ্গা র‍্যালিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *