Headlines

বিশালগড়ে গাড়ি আটক, চালককে মারধরের অভিযোগ! ‘সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

বিশালগড়ে এসে ভয়াবহ অভিজ্ঞতার অভিযোগ করলেন সিমনার গাড়িচালক সুরজ রায়। শুক্রবার রাবারের চারা নিতে গাড়ি নিয়ে বিশালগড়ে আসার পথে বাইপাসের মুখে তাঁর গাড়ি আটকানো হয় বলে অভিযোগ।সুরজের দাবি, বিএমএসের নেতারা গাড়ির ছাড়পত্র চান। গাড়িটি বিশালগড়ের সিন্ডিকেটের নয় বলে ছাড়পত্র দেওয়ার প্রশ্ন তোলায় তাঁর ওপর হামলা চালানো হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। থানায় যাওয়ার কথা বললে পুলিশ তাঁদের কথায় চলে বলেও হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি।ঘটনার বিচার চেয়ে বিধায়ক সুশান্ত দেবের দ্বারস্থ হয়েছেন সুরজ রায়। অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *