Headlines

কৈলাশহরে তিরঙ্গা যাত্রা, দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান মন্ত্রী টিঙ্কু রায়ের

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে কৈলাশহরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, দেশাত্মবোধ ও দেশের প্রতি কর্তব্যবোধ জাগিয়ে তোলাই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়।শোভাযাত্রায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা মেঘা জৈন, কৈলাশহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, বিভিন্ন দপ্তরের কর্মী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষ।মন্ত্রী বলেন, রাজ্যজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালিত হচ্ছে। প্রতিটি বাড়ি, স্কুল, কলেজ ও সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি তিরঙ্গার সম্মানে পদযাত্রা ও শোভাযাত্রা হচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগানোর পাশাপাশি ‘বিকশিত ভারত’-এর সংকল্প ছড়িয়ে দেওয়াও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।একই সঙ্গে প্রাক্তন সেনাকর্মী ও দেশের জন্য আত্মবলিদানকারী শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বার্তাও তুলে ধরা হয় তিরঙ্গা যাত্রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *