Headlines

বেহাল রাজনগর-পিত্রা সড়ক, বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত

বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষায় রাস্তার বিভিন্ন অংশ কাদা ও বড় বড় গর্তে পরিণত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।স্কুল-কলেজের পড়ুয়া, অফিসযাত্রী থেকে শুরু করে অটোরিকশা চালক—প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করছেন। স্থানীয়দের অভিযোগ, গর্তে পড়ে প্রায়ই অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ছে। প্রায় দুই বছর আগে এই সড়কে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছিল বলেও দাবি এলাকাবাসীর।দীর্ঘদিন ধরে সমস্যা চললেও রাস্তা সংস্কারে প্রশাসন বা পঞ্চায়েতের কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে। দ্রুত সড়কটি পরিদর্শন করে স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *