Headlines

স্বাধীনতা দিবসে পশ্চিম জেলায় কড়া নিরাপত্তা, প্রস্তুত পুলিশ প্রশাসন

১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে পশ্চিম জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সরকারি প্রতিষ্ঠান ও অনুষ্ঠানস্থলে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। যানবাহন চলাচল ও জনসমাগমের ওপরও রাখা হচ্ছে বিশেষ নজরদারি।নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দেহজনক গতিবিধি বা পরিস্থিতি নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে সাধারণ মানুষের প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *