জম্পুইজলার নবসর্দার এলাকার ডন বস্কো স্কুলে সাত দিনব্যাপী ‘ডন বস্কো গট ট্যালেন্ট’ কর্মসূচির সমাপ্তি হলো শুক্রবার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস এবং সেন্ট জন বস্কোর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে কৃতী প্রতিযোগীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কলই। এছাড়াও ছিলেন ডন বস্কো নবসর্দার স্কুলের প্রিন্সিপাল ফাদার জুয়েল এক্কা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও প্রতিযোগীরা।নাচ, গান, অঙ্কনসহ বিভিন্ন বিভাগে প্রতিভার স্বাক্ষর রাখা পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিশ্বজিৎ কলই পড়ুয়াদের ভবিষ্যৎ লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি মাদকাসক্তির বিরুদ্ধে সচেতন হওয়ার বার্তাও দেন তিনি।
ডন বস্কো গট ট্যালেন্টে মেধার স্বীকৃতি, পুরস্কৃত পড়ুয়ারা
