Headlines

চড়িলামে তিরঙ্গা যাত্রায় বিপ্লব দেব, চোখে পড়ার মতো কর্মী-সমর্থকদের ভিড়

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে চড়িলাম মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। র‍্যালিতে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব।চড়িলাম বাজার সংলগ্ন গ্রিন মোটরস্ট্যান্ড থেকে শুরু হয়ে র‍্যালিটি দ্বাদশ শ্রেণি বিদ্যালয় সংলগ্ন পেট্রোল পাম্প এলাকা ঘুরে ফের চড়িলাম বাজারে ফিরে আসে। তিরঙ্গা হাতে র‍্যালিতে দলের বিভিন্ন স্তরের কার্যকর্তা ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *