Headlines

পশ্চিম জেলায় পাওয়ার লিফটিং বাছাই শিবির, রাজ্য আসরের লক্ষ্যে খেলোয়াড় নির্বাচন

আগরতলা: আসন্ন রাজ্যভিত্তিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতাকে সামনে রেখে রবিবার দশরথ দেব ভবনে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা ভিত্তিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতা ও নির্বাচন শিবির।জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান পাওয়ার লিফটাররা এই শিবিরে অংশ নেন। তাঁদের পারফরম্যান্সের ভিত্তিতে রাজ্যস্তরের প্রতিযোগিতায় পশ্চিম জেলার হয়ে প্রতিনিধিত্বের জন্য যোগ্য খেলোয়াড়দের বাছাই করা হয়।শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়-সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা। প্রতিযোগিতা ঘিরে খেলোয়াড়দের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। আয়োজকদের আশা, এই শিবিরের মাধ্যমে পশ্চিম জেলা থেকে আগামী দিনের প্রতিভাবান পাওয়ার লিফটারদের তুলে আনা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *