আগরতলা: শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর নানা সামাজিক ও ক্রীড়ামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সমাজসেবী সানিত দেবরায়, প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ক্লাবের সম্পাদক শ্যাম দে-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ক্লাব প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
শিবনগর মডার্ন ক্লাবের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে রক্তদান ও ক্রীড়া উৎসব
