মোহনপুর: বছরের পর বছর কেটে গেলেও যাতায়াতের রাস্তা ও নদীর উপর একটি স্থায়ী ব্রিজের দাবি পূরণ হয়নি। মোহনপুর মহকুমার হেজামারা ব্লকের সুবল সিং রবিচরণ পাড়ার বাসিন্দাদের অভিযোগ, আজও জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হয়েই চলাচল করতে হচ্ছে।স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগী—প্রয়োজনে সকলকেই নদীতে নেমে পারাপার করতে হয়। এলাকায় রাস্তা না থাকায় অ্যাম্বুলেন্স কিংবা দমকলের মতো জরুরি পরিষেবার গাড়িও পৌঁছাতে পারে না বলে দাবি স্থানীয়দের।দীর্ঘদিন ধরে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে রাস্তা ও ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বিধায়ক, এমডিসি-সহ জনপ্রতিনিধিদের পক্ষ থেকে একাধিকবার প্রতিশ্রুতি মিললেও বাস্তবে সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।অবশেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন স্থানীয়রা। দ্রুত রাস্তা ও ব্রিজ নির্মাণ করে দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর করার জন্য সরকারের কাছে আবেদন জানান তাঁরা।
প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, আজও নেই রাস্তা-ব্রিজ! নদী পেরিয়েই জীবনযাপন রবিচরণবাসীর
