সোনামুড়া: মেডিকেল পড়ুয়াদের ব্যবহৃত বড় ট্রলি ব্যাগ নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবির সত্যতা যাচাই করতে শ্রীমন্তপুর আন্তর্জাতিক সমন্বিত চেকপোস্ট (ICP) পরিদর্শন করেন সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। ভারত-বাংলাদেশে যাতায়াতকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে পরিস্থিতি জানার চেষ্টা করা হয়।যাত্রীদের একাংশের দাবি, শ্রীমন্তপুর চেকপোস্টে কোনও ধরনের অবৈধ কারবার চলছে না। বিএসএফ ও কাস্টমস আধিকারিকদের বিরুদ্ধে হয়রানির যে অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, সেটিও তাঁরা ভিত্তিহীন বলে দাবি করেন। তাঁদের বক্তব্য, সীমান্ত পারাপারের সময় নিরাপত্তারক্ষী ও কাস্টমস আধিকারিকরা দায়িত্বশীল আচরণ করছেন এবং পরিষেবাও স্বচ্ছ।চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ক্যামেরার সামনে মন্তব্য করতে না চাইলেও জানান, নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মকানুন অত্যন্ত কঠোর। কোনও অনিয়ম বা অবৈধ কারবারের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রমাণ মিললে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।সামাজিক মাধ্যমে যাচাই না করা তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শ্রীমন্তপুর চেকপোস্টে ‘বড় ট্রলি ব্যাগ’ বিতর্ক, যাত্রীদের দাবি—ভুয়ো তথ্য ছড়ানো হয়েছে
