সাব্রুম: সাব্রুম বাজারে হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটার সময় বাজারে ব্যবসায়ী ও পথচারীদের আনাগোনা থাকলেও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।বিদ্যুতের তার রাস্তায় পড়ে যাওয়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেন। ব্যস্ত বাজার এলাকায় এ ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে, সেজন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
সাব্রুম বাজারে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, অল্পের জন্য রক্ষা ব্যবসায়ী-পথচারীরা
