পেঁচারথল: অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বাতিলের দাবিতে পেঁচারথলের শান্তিপুরে সরব হলেন বিদ্যুৎ গ্রাহকরা। দাবির সমর্থনে বিদ্যুৎ অফিসে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা।গ্রাহকদের অভিযোগ, স্মার্ট মিটার চালুর পর থেকেই বিদ্যুৎ বিল নিয়ে নানা সমস্যা দেখা দিচ্ছে। অনেকের কাছে অস্বাভাবিক হারে বিল আসছে বলেও দাবি করেন তাঁরা। অবিলম্বে অস্বাভাবিক বিল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা।
অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে শান্তিপুরে জাতীয় সড়ক অবরোধ
