আগরতলা: আদালত চত্বরে পুলিশের হাত ফসকে পালিয়ে গেল এক অভিযুক্ত। বাথরুমে যাওয়ার সময় নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে পালানোর চেষ্টা করে সে। ঘটনায় আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।তবে আদালতে উপস্থিত পুলিশের তৎপরতায় বেশিদূর যেতে পারেনি অভিযুক্ত। দ্রুত তাকে পাকড়াও করা হয়। কীভাবে পুলিশের নজর এড়িয়ে অভিযুক্ত পালানোর সুযোগ পেল, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
আদালত চত্বরে পুলিশের নজর এড়িয়ে পালাল অভিযুক্ত, কিছুক্ষণের মধ্যেই ধৃত
