সিপাহিজলা: সম কাজে সম বেতনের দাবিতে সিপাহিজলা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ভারতীয় মজদুর সংঘের সিপাহিজলা জেলা কমিটি। সোমবার আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন রুমা সাহা, রাজু দাস, সজল দেবনাথ ও বকুল দাস। শ্রমিকদের ন্যায্য অধিকার ও সমান কাজের জন্য সমান মজুরি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সম কাজে সম বেতনের দাবিতে সিপাহিজলায় BMS-এর ডেপুটেশন
