Headlines

শ্রমিকদের ১৮ দফা দাবিতে উদয়পুরে BMS-এর বিক্ষোভ ও ডেপুটেশন

উদয়পুর: শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অধিকার রক্ষার দাবিতে সোমবার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোমতী জেলার উদয়পুরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ভারতীয় মজদুর সংঘ (BMS)। এদিন ব্রহ্মাবাড়ীস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে একটি র‍্যালি বের হয়।র‍্যালিটি পশু হাসপাতাল সড়ক ও বনদপ্তর সড়ক হয়ে গোমতী জেলাশাসকের কার্যালয়ের সামনে পৌঁছায়। সেখানে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে পাঁচ সদস্যের প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে দাবিপত্র তুলে দেয়।BMS-এর প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলই জানান, শ্রমিকদের স্বার্থে মোট ১৮ দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসকের মাধ্যমে দাবিপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে ত্রিপুরার জন্য রয়েছে সাতটি বিশেষ দাবি।দাবিগুলির মধ্যে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন, রাজ্যের সমস্ত স্কিম কর্মীদের প্রতিবছর পূজা উৎসবে বোনাস প্রদান এবং স্বতন্ত্র পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড গঠনের দাবি রয়েছে। পাশাপাশি শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কল্যাণের বিষয়ও দাবিপত্রে তুলে ধরা হয়েছে।কর্মসূচিতে গোমতী জেলার বিভিন্ন প্রান্ত থেকে BMS-এর কর্মী-সমর্থকরা অংশ নেন। শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবির সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে বলে সংগঠনের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *