আগরতলা: আগামী ২৩ আগস্ট আগরতলায় অনুষ্ঠিত হতে চলা ‘Tipraland Statehood Demand Day’-কে সামনে রেখে মঙ্গলবার, ১৮ আগস্ট কল্যাণ সিং পঞ্চায়েতের অন্তর্গত প্রেম কুমার পাড়া ও ওয়ানাসা পাড়ায় প্রচার সভার আয়োজন করা হয়।সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে মোট ২৭টি পরিবারের ৬৬ জন ভোটার সংশ্লিষ্ট সংগঠনে যোগদান করেন বলে জানানো হয়। এর মধ্যে প্রেম কুমার পাড়ায় ১৮ পরিবারের ৩৮ জন এবং ওয়ানাসা পাড়ায় ৯ পরিবারের ২৮ জন ভোটার যোগ দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্ডাতুইষা ডিভিশনাল সভাপতি চরণবাসী ত্রিপুরা, মহিলা সংগঠনের সভাপতি সুবিলতা ত্রিপুরা, সম্পাদিকা দচরানী ত্রিপুরা এবং কল্যাণ সিং অঞ্চল কমিটির সভাপতি চর্মজয় ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।আগামী ২৩ আগস্টের কর্মসূচিকে সামনে রেখে এই যোগদানকে সংগঠনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সাড়া হিসেবে তুলে ধরা হয়।
২৭ পরিবারে ৬৬ ভোটারের যোগদান, তিপ্রাল্যান্ড দাবির প্রচারে সভা
