আগরতলা: গোর্খাবস্তির মানিক্য এনক্লেভে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকীর প্রাক-সন্ধ্যা উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রমের অবদান ও ত্রিপুরার ইতিহাসে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করা হয়। জন্মবার্ষিকীকে ঘিরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মহারাজা বীর বিক্রমের ১১৮তম জন্মবার্ষিকীর প্রাক-সন্ধ্যা উদযাপন
