Headlines

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগ, হিমু সহ তিনজন আটক

কৈলাসহর: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে মঙ্গলবার তাঁদের কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক তিনজনের মধ্যে রয়েছেন চণ্ডীপুর বিধানসভা এলাকার হিমাংশু মালাকার ওরফে হিমু। অপর দুইজন সুরুজ আলী ও সুরমা আলী—দুজনই সহোদর বলে জানা গেছে।পুলিশের দাবি, সোমবার গভীর রাতে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে গাঁজা পাচারের সময় তাঁদের গাঁজাসহ আটক করে বিএসএফ। বিএসএফ ক্যাম্পে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার দুপুরে তিনজনকে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।বর্তমানে তিনজনই কৈলাসহর থানার হেফাজতে রয়েছেন এবং তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানিয়েছে, বুধবার তাঁদের কৈলাসহর আদালতে পেশ করা হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *