মোহনপুর: মোহনপুর মহকুমার লেফুঙাস্থিত বিদ্যুৎ অফিসে রাতের আঁধারে ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে অফিসে এসে কর্মীরা প্রধান দরজা ও ক্যাশ কাউন্টারের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় কেউ বা কারা অফিসে ঢোকার চেষ্টা করে ভাঙচুর চালিয়ে থাকতে পারে। তবে ঘটনায় কী উদ্দেশ্য ছিল এবং অফিস থেকে কোনো সামগ্রী বা নগদ অর্থ খোয়া গেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে। রাতের আঁধারে সরকারি বিদ্যুৎ দপ্তরের অফিসে এই ধরনের ভাঙচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু হলে ভাঙচুরের প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।
লেফুঙা বিদ্যুৎ অফিসে রাতের আঁধারে ভাঙচুরের অভিযোগ
