Headlines

দুই মাস ধরে নিখোঁজ শিখা, শয্যাশায়ী স্বামী ও ৫ বছরের ছেলের উদ্বেগ

আগরতলা: শয্যাশায়ী স্বামী ও পাঁচ বছরের সন্তানকে বাড়িতে রেখে গত দুই মাস ধরে নিখোঁজ এক মহিলা। ঘটনাটি কমলাসাগর বিধানসভার অন্তর্গত দীনদয়াল চৌমুহনী পালপাড়া এলাকায়। নিখোঁজ মহিলার নাম শিখা দেবনাথ।পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিখার কোনো সন্ধান না মেলায় উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। শয্যাশায়ী স্বামী ও ছোট সন্তানকে রেখে তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকাতেও চাঞ্চল্য তৈরি হয়েছে।পরিবারের পক্ষ থেকে শিখার সন্ধানের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে। দুই মাস পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না মেলায় উদ্বেগ আরও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *